রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন : ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০১:২৯ পিএম

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, তিনি (বেগম খালেদা জিয়া) চিকিৎসা গ্রহণ করতে পারছেন।

মঙ্গলবার দুপুরে এভারকেয়ার হাসপাতালের মূল ফটকের সামনে বেগম খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা ও চিকিৎসা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

তিনি বলেন, ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন, সেটি উনি (বেগম খালেদা জিয়া) গ্রহণ করতে পারছেন। তবুও বিদেশে যাওয়ার মতো পরিস্থিতি আছে কি না মেডিকেল বোর্ডের সদস্যদের পরামর্শ নেয়া হচ্ছে। মেডিকেল বোর্ডের পরামর্শ ছাড়া বিদেশে নেয়ার সুযোগ নেই।

গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে ডা. জাহিদ বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে গুজবে কান না দেয়ার অনুরোধ করছি।

তিনি বলেন, চিকিৎসায় সরকার সার্বক্ষণিকভাবে সহযোগিতা করছে। সংকটময় মুহূর্তে দেশবাসীর কাছে দোয়া চাই। দোয়ার কারণেই হয়ত বেগম জিয়া সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশা করি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে জানালেন সিইসি
নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে জানালেন সিইসি
নিঃশর্ত ক্ষমা চাইলেন স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো মমেকের সেই চিকিৎসক
নিঃশর্ত ক্ষমা চাইলেন স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো মমেকের সেই চিকিৎসক
জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা
জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা
সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ গ্রেপ্তার
সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ গ্রেপ্তার