রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫
অসুস্থ খালেদা জিয়া

এভারকেয়ার হাসপাতালে নিরাপত্তা জোরদার 

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০১:৫১ পিএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার জন্য হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে এভারকেয়ার হাসপাতালের সামনে দেখা গেছে, মূল ফটকের দুই দিকে ব্যারিকেড বসানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে রয়েছে পুলিশের উপস্থিতি। সংশ্লিষ্ট লোকজন ছাড়া অন্যদের ভিড় করতে দেওয়া হচ্ছে না।

উপস্থিত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রাত ২টার দিকে হাসপাতালের প্রধান ফটকের সামনে পুলিশ ব্যারিকেড দেয়।

হাসপাতাল সূত্র জানায়, রোগী ও তাদের পরিবারের সদস্যদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে, হাসপাতালের আশপাশে ভিড় ঠেকাতে ও খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করতে পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

এদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে গভীর রাতে হাসপাতালে গিয়েছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি জানায়, সোমবার রাতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে সঙ্গে নিয়ে তিনি হাসপাতালে যান। সেখানে তারা মেডিকেল টিমের সঙ্গে সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করেন। তবে হাসপাতাল থেকে বের হয়ে খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে কোনো মন্তব্য করেননি মির্জা ফখরুল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদানের বয়সসীমা বাড়ল
সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদানের বয়সসীমা বাড়ল
নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে জানালেন সিইসি
নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে জানালেন সিইসি
নিঃশর্ত ক্ষমা চাইলেন স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো মমেকের সেই চিকিৎসক
নিঃশর্ত ক্ষমা চাইলেন স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো মমেকের সেই চিকিৎসক
জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা
জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা