রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় ৫ বিদেশি চিকিৎসক

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৪:১৮ পিএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৯ পিএম

খালেদা জিয়ার চিকিৎসায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এসে পৌঁছেছেন ৫ সদস্যের বিদেশি চিকিৎসক দল।

সোমবার (১ ডিসেম্বর) তারা হাসপাতালে আসেন। এর আগে, দুপুরে খালেদা জিয়া অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় অবস্থায় আছেন বলে জানান দলটির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান।

গণমাধ্যমকে তিনি বলেন, খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। খুবই ডিপ কন্ডিশনে। এর ব্যাখ্যাটা আপনাদের কাছে দিতে চাই না। এটাকে আপনারা ভেন্টিলেশন বা খুব ডিপ কন্ডিশন বলতে পারেন।

গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। এরপর মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সিটিস্ক্যান সম্পন্ন, রিপোর্ট ভালো: মেডিকেল বোর্ড
খালেদা জিয়ার সিটিস্ক্যান সম্পন্ন, রিপোর্ট ভালো: মেডিকেল বোর্ড
এনসিপিসহ ৩ দলের নতুন জোট: ‘গণতান্ত্রিক সংস্কার জোট’
এনসিপিসহ ৩ দলের নতুন জোট: ‘গণতান্ত্রিক সংস্কার জোট’
ব্যারিস্টার ফুয়াদকে অশালীন ভাষায় আক্রমণ নিয়ে উদ্বেগ তাসনিম জারার
ব্যারিস্টার ফুয়াদকে অশালীন ভাষায় আক্রমণ নিয়ে উদ্বেগ তাসনিম জারার
ব্যারিস্টার ফুয়াদকে ঘিরে ‘ভুয়া-ভুয়া’ স্লোগান
বিএনপি নেতা-কর্মীদের বাগবিতণ্ডা / ব্যারিস্টার ফুয়াদকে ঘিরে ‘ভুয়া-ভুয়া’ স্লোগান