রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

শিগগিরই আয়নাঘর পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ০১:৪১ পিএম

নিজস্ব প্রতিবেদক: গুম সংক্রান্ত তদন্ত কমিশন (দ্য কমিশন অব এনকোয়ারি অন এনফোর্সড ডিসাপিয়ারেন্স) সদস্যরা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সঙ্গে একটি বৈঠক করেছেন।

আজ রোববার (১৯ জানুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাড়ে ৫টায় বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।

প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে জানিয়ে ‘জয়েন্ট ইন্টারোগেশন সেল’ যা ‘আয়নাঘর’ নামে পরিচিতি পেয়েছে সেগুলো পরিদর্শনের অনুরোধ জানিয়েছেন কমিশনের সদস্যরা। প্রধান উপদেষ্টা ‘আয়নাঘর’ পরিদর্শন করলে গুমের শিকার ব্যক্তিরা আশ্বস্ত বোধ করবেন ও অভয় পাবেন বলে জানান তারা।

বৈঠকে কয়েকটি গুমের ঘটনার নৃশংস বর্ণনাও প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন গুম সংক্রান্ত তদন্ত কমিশন। এমনকি ছয় বছরের শিশুকেও গুমের বর্ণনা কমিশনের তদন্তে উঠে এসেছে বলে জানান তারা।

এ সময় প্রধান উপদেষ্টা কমিশনের আহ্বানে সাড়া দিয়ে বলেন, আপনাদের তদন্তে যে ঘটনাগুলো উঠে এসেছে তা গা শিউরে ওঠার মতো। আমি শিগগিরই আয়নাঘর পরিদর্শনে যাব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৭
গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৭
খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার তারিখ আরও পেছাচ্ছে
খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার তারিখ আরও পেছাচ্ছে
জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে বের হওয়া সিংহ ফেরানো হয়েছে
জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে বের হওয়া সিংহ ফেরানো হয়েছে
শাশুড়িকে দেখতে এভারকেয়ার হাসপাতালে জুবাইদা রহমান
শাশুড়িকে দেখতে এভারকেয়ার হাসপাতালে জুবাইদা রহমান