রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

সিরিয়াল ছাড়ার ঘোষণা জিতু কমলের

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ১১:০০ এএম

বেশ কয়েক মাস ধরে 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। ধারাবাহিকের প্রধান দুই মুখ জীতু কমাল এবং দিতিপ্রিয়া রায়ের মধ্যে চলতে থাকা দ্বন্দ্বের বিষয় বারবার উঠে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই তিক্ত অভিজ্ঞতার জেরেই কি এবার বড় সিদ্ধান্ত নিলেন অভিনেতা জীতু কমল?

সম্প্রতি ধারাবাহিকের নায়িকা দিতিপ্রিয়া রায় শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে 'অপর্ণা'র চরিত্র থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন। এর পরপরই নতুন নায়িকা নির্বাচন নিয়েও শুরু হয় বিতর্ক। যদিও দর্শকদের একটি বড় অংশ দাবি জানায়, দিতিপ্রিয়া ছাড়া অন্য কাউকে অপর্ণার চরিত্রে মানাবে না। এমন পরিস্থিতিতে নতুন করে শুরু হতে যাচ্ছিল ধারাবাহিকটি।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন, ‘আপনারা অর্থাৎ যারা আমার ভক্ত বা দর্শক, যাদের জন্য আমি নায়ক হতে পেরেছি আমি আমার জীবনে কোনো সিদ্ধান্ত তাদের না জানিয়ে করি না।’

‘তাই আজ আমি যে সিদ্ধান্ত নিতে চলেছি, সেটাও আপনাদের জানিয়েই করব। আজকে আমি একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছি আর সেটা হলো- আগামী দিনে আর কোনো টিভি সিরিয়ালে আমি অভিনয় করব না।’

তার কথায়, ‘আমি খুব আনন্দের সঙ্গেই জানাচ্ছি যে 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকে আমি শেষ অভিনয় করছি। এরপর অন্য মাধ্যমে অভিনয় করলেও ধারাবাহিকে আমি আর অভিনয় করব না। যারা আমার সঙ্গে রয়েছেন বা যারা আমার বিরুদ্ধে রয়েছেন, তাদের সকলকেই আমি এই কথাটা জানালাম।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নতুন কুঁড়ি ২০২৫-এ নৃত্যে দেশের সেরাদের মধ্যে দ্বিতীয় স্বাধিকা
নতুন কুঁড়ি ২০২৫-এ নৃত্যে দেশের সেরাদের মধ্যে দ্বিতীয় স্বাধিকা
নায়িকা ময়ূরীর জন্মদিনে মেয়ের আবেগঘন পোস্ট ভাইরাল
নায়িকা ময়ূরীর জন্মদিনে মেয়ের আবেগঘন পোস্ট ভাইরাল
হাসপাতালে ভর্তি জনপ্রিয় গায়ক নচিকেতা
হাসপাতালে ভর্তি জনপ্রিয় গায়ক নচিকেতা
চিড়িয়াখানা বন্ধের দাবি আরশ খানের
চিড়িয়াখানা বন্ধের দাবি আরশ খানের