রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৫ জনের

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ১৯৭০, ০৬:০০ এএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ০৮:৫৫ পিএম

রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এতে অনেকের মৃত্যুও হয়েছে। এর ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩৩১ জনে। এ সময় নতুন করে আক্রান্ত ৭৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ৩৪৭ জন এবং বাকিরা ঢাকা সিটির বাইরের। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৩ হাজার ৮৫৮ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আক্রান্তদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৮০ হাজার ২৪৩ জন। মারা গেছে ৩৩১ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডেঙ্গু কেড়ে নিল আরও ২ প্রাণ, হাসপাতালে ৫১৬
ডেঙ্গু কেড়ে নিল আরও ২ প্রাণ, হাসপাতালে ৫১৬
স্বাস্থ্যের ডিজির সঙ্গে চিকিৎসকের বাগবিতণ্ডা, বহিষ্কারের নির্দেশ
স্বাস্থ্যের ডিজির সঙ্গে চিকিৎসকের বাগবিতণ্ডা, বহিষ্কারের নির্দেশ
এক সপ্তাহে ডেঙ্গুতে প্রাণ গেল ১৭ জনের
এক সপ্তাহে ডেঙ্গুতে প্রাণ গেল ১৭ জনের
ডেঙ্গুতে মৃত্যু ৩, হাসপাতালে ৫৬৫
ডেঙ্গুতে মৃত্যু ৩, হাসপাতালে ৫৬৫