রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে এনসিপির ৩ নেতা

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ১২:৪৭ পিএম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩ নেতা।

শনিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এনসিপির পক্ষ থেকে দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুলল্লাহ এভারকেয়ার হাসপাতালে যান।

ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সংকটাপন্ন বেগম জিয়াকে দেখতে হাসপাতালে ছুটে যাচ্ছেন দলের নেতারা। অন্যান্য দলের নেতারাও নিচ্ছেন খোঁজ।

প্রধান উপদেষ্টার নির্দেশে সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল ও বিশেষ সহকারী মনির হায়দার।

শারীরিক অবস্থার অবনতি হলে গত রবিবার (২৩ নভেম্বর) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার থেকে সিসিইউতে চিকিৎসাধীন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এনসিপিসহ ৩ দলের নতুন জোট: ‘গণতান্ত্রিক সংস্কার জোট’
এনসিপিসহ ৩ দলের নতুন জোট: ‘গণতান্ত্রিক সংস্কার জোট’
ব্যারিস্টার ফুয়াদকে অশালীন ভাষায় আক্রমণ নিয়ে উদ্বেগ তাসনিম জারার
ব্যারিস্টার ফুয়াদকে অশালীন ভাষায় আক্রমণ নিয়ে উদ্বেগ তাসনিম জারার
ব্যারিস্টার ফুয়াদকে ঘিরে ‘ভুয়া-ভুয়া’ স্লোগান
বিএনপি নেতা-কর্মীদের বাগবিতণ্ডা / ব্যারিস্টার ফুয়াদকে ঘিরে ‘ভুয়া-ভুয়া’ স্লোগান
এনসিপিসহ তিন দলের নতুন জোটের ঘোষণা আজ
এনসিপিসহ তিন দলের নতুন জোটের ঘোষণা আজ