রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা, তাপমাত্রা ১৩ ডিগ্রি

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ১২:১৪ পিএম

পঞ্চগড়ে টানা পাঁচ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করায় শীতের দাপট আরও বেড়েছে।

রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা দাঁড়িয়েছে ৮৪ শতাংশে। ভোরে হালকা কুয়াশা থাকলেও ঘন কুয়াশা দেখা যায়নি। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে ঝলমলে রোদ উঠলেও কমেনি শীতের অনুভূতি।

আগের দিন শনিবার একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। দিনে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ২৯ ডিগ্রি সেলসিয়াসে। এর আগের কয়েক দিনেও তাপমাত্রা ১৩ দশমিক ২ থেকে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। ফলে দিনের বেলায় রোদ থাকলেও ভোর ও সকালে শীত বেশ তীব্রভাবে অনুভূত হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, পঞ্চগড়ে শীত ধীরে ধীরে বাড়ছে। ডিসেম্বরের দিকে তাপমাত্রা আরও কমতে পারে। শৈত্যপ্রবাহেরও আশঙ্কা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অর্থ পরিশোধ না করেই মাদ্রাসাসহ বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেয়ার অভিযোগ
অর্থ পরিশোধ না করেই মাদ্রাসাসহ বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেয়ার অভিযোগ
ঘোড়াঘাটে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী সংগঠনের সংবাদ সম্মেলন
সেনাবাহিনীর উপর হামলার প্রতিবাদ / ঘোড়াঘাটে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী সংগঠনের সংবাদ সম্মেলন
কুকুরছানা হত্যা মামলায় জামিন পেলেন সেই গৃহবধূ
কুকুরছানা হত্যা মামলায় জামিন পেলেন সেই গৃহবধূ
ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়
ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়