রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

নাটোরে উৎসাহ উদ্দীপনায় প্রতিবন্ধী সংস্থা নন্দনের ভোট গ্রহণ

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৩:৩৪ পিএম

নাটোরে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলছে জেলা প্রতিবন্ধী সংস্থা 'নন্দন' এর ভোটগ্রহণ।

শনিবার (৮ নভেম্বর) সকাল ৯ টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলে দুপুর ১ টা পর্যন্ত। এখন চলছে ভোট গণনা।

২ বছর মেয়াদকালীন এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেছেন প্রতিবন্ধীরা। সভাপতি মোহাম্মদ কেতাব আলী ও গোলাম রাব্বানী বুলেট সাধারণ সম্পাদক পদসহ সাতটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে অর্থ ও কর্মসংস্থান সম্পাদক এবং আইন সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বীর ভোটগ্রহণ হয়।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয় এর সভাপতি আব্দুল্লাহ আল মনসুর মিন্টু।

ভোট গণনা শেষে বিকালে ফলাফল ঘোষণা করবে কমিশন।

অংশগ্রহণকারী প্রার্থীরা জানান, গণতান্ত্রিক পন্থায় অনুষ্ঠিত এই ভোটে জয় পরাজয় মেনে নেবেন প্রার্থীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারকে ৬৪ লাখ টাকা অনুদান
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারকে ৬৪ লাখ টাকা অনুদান
অর্থ পরিশোধ না করেই মাদ্রাসাসহ বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেয়ার অভিযোগ
অর্থ পরিশোধ না করেই মাদ্রাসাসহ বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেয়ার অভিযোগ
ঘোড়াঘাটে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী সংগঠনের সংবাদ সম্মেলন
সেনাবাহিনীর উপর হামলার প্রতিবাদ / ঘোড়াঘাটে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী সংগঠনের সংবাদ সম্মেলন
কুকুরছানা হত্যা মামলায় জামিন পেলেন সেই গৃহবধূ
কুকুরছানা হত্যা মামলায় জামিন পেলেন সেই গৃহবধূ