রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

বাগেরহাটে বৃত্তি পরীক্ষায় হল সুপারদের প্রশিক্ষণ

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৫:২৫ পিএম

বাগেরহাটে ক্যাডেট কেয়ার এডুকেশন সোসাইটি ২০২৫ বৃত্তি পরীক্ষা বাস্তবায়নের জন্য দুই দিনব্যাপী সুপারদের প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) সকালে বাগেরহাট শহরের একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য প্রদান করেন এডুকেশন সোসাইটর চেয়ারম্যান মুফতি রুহুল আমিন।

অন্যান্যদের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন এডুকেশন সোসাইটির মহাসচিব আব্দুল্লাহ আল নোমান, পরীক্ষা নিয়ন্ত্রক জনাব ডা. আসাদুজ্জামান সাহেব ও ক্যাডেট কেয়ার প্রকাশনীর সহকারী পরিচালক হা: মাও: মাহদি হাসান তামিম সাহেব।

স্বাগত বক্তব্যে তিনি বলেন, হল সুপার ও পর্যবেক্ষকদের আমানতদারিতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য বিশেষভাবে উৎসাহ প্রদান করেন। এছাড়া তিনি আশা প্রকাশ করেন যে, শিশুদের এ প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষায় উত্তীর্ণের মধ্য দিয়ে তারা আগামী দিন আদর্শ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে।

এ প্রশিক্ষণে দেশের প্রায় অর্ধশতাধিক কেন্দ্রে কয়েক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করবে। উক্ত পরীক্ষা বাস্তবায়নের লক্ষ্যে দেশের শতাধিক প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ হল সুপার হিসেবে দায়িত্ব পালন করবেন। হল সুপারদের যোগ্য ও দক্ষ করে গড়ে তোলার জন্য অত্র এডুকেশন সোসাইটির পক্ষ থেকে এ আয়োজন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারকে ৬৪ লাখ টাকা অনুদান
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারকে ৬৪ লাখ টাকা অনুদান
অর্থ পরিশোধ না করেই মাদ্রাসাসহ বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেয়ার অভিযোগ
অর্থ পরিশোধ না করেই মাদ্রাসাসহ বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেয়ার অভিযোগ
ঘোড়াঘাটে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী সংগঠনের সংবাদ সম্মেলন
সেনাবাহিনীর উপর হামলার প্রতিবাদ / ঘোড়াঘাটে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী সংগঠনের সংবাদ সম্মেলন
কুকুরছানা হত্যা মামলায় জামিন পেলেন সেই গৃহবধূ
কুকুরছানা হত্যা মামলায় জামিন পেলেন সেই গৃহবধূ