রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫
নাটোরে আসিফ নজরুল

‘উত্তরা গণভবনকে আরো ভালোভাবে সংরক্ষণ করতে হবে’

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৭:৩৯ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ০৭:৪০ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল নাটোরের উত্তরা গণভবন পরিদর্শনে আসেন।

শনিবার (৮ নভেম্বর) বিকেলে পরিদর্শনকালে তার সাথে ছিলেন নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াৎসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

এ সময় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, ‘উত্তরা গণভবন আরো ভালোভাবে সংরক্ষণ করার দরকার আছে। অসাধারণ একটি সুন্দর জিনিস, দেখতে খুবই ভালো লেগেছে।’

এর আগে শনিবার বিকেল ৪টার দিকে তিনি সারদা পুলিশ একাডেমি থেকে নাটোরের উত্তরা গণভবন পরিদর্শনে আসেন।

এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ে তার সহকর্মী নাটোরের শিক্ষকদের প্রশংসা করেন। তবে নির্বাচন ও নাটোরের বিচার বিভাগ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি কোন কথা বলবেন না বলে সাফ জানিয়ে দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারকে ৬৪ লাখ টাকা অনুদান
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারকে ৬৪ লাখ টাকা অনুদান
অর্থ পরিশোধ না করেই মাদ্রাসাসহ বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেয়ার অভিযোগ
অর্থ পরিশোধ না করেই মাদ্রাসাসহ বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেয়ার অভিযোগ
ঘোড়াঘাটে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী সংগঠনের সংবাদ সম্মেলন
সেনাবাহিনীর উপর হামলার প্রতিবাদ / ঘোড়াঘাটে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী সংগঠনের সংবাদ সম্মেলন
কুকুরছানা হত্যা মামলায় জামিন পেলেন সেই গৃহবধূ
কুকুরছানা হত্যা মামলায় জামিন পেলেন সেই গৃহবধূ