রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫
নিরাপদ খাদ্য আইনে অভিযান

কিশোরগঞ্জে তিন প্রতিষ্ঠানে ৪ লাখ টাকা জরিমানা

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৭:৪৪ পিএম

নিরাপদ খাদ্য আইন অমান্য ও ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে কিশোরগঞ্জ শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) বিকেলে নিরাপদ খাদ্য আইনে কিশোরগঞ্জ বিশুদ্ধ খাদ্য আদালাতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের নেতৃত্বে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার (সামারি ট্রায়াল) মাধ্যমে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সদর উপজেলার মুকসেদপুর এলাকার আলমগীর সিটিতে অবস্থিত ‘আলিফ আইসবার’ কারখানাকে অনিবন্ধিত অবস্থায় আইসক্রিম ও শিশু খাদ্য উৎপাদনের অপরাধে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জব্দ করা ভেজাল শিশু খাদ্য ধ্বংস করা হয়।

এছাড়া বিসিক শিল্প নগরীতে অবস্থিত ‘আরএস ফুড প্রোডাক্টস’কে যথাযথ লেবেলিং না থাকা ও অন্যান্য অনিয়মের কারণে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, একরামপুর এলাকার হক সুইটসকে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও নিরাপদ খাদ্য আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে আরও ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এসময় আদালতকে সার্বিক সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পালসহ পুলিশ, র‌্যাব ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অর্থ পরিশোধ না করেই মাদ্রাসাসহ বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেয়ার অভিযোগ
অর্থ পরিশোধ না করেই মাদ্রাসাসহ বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেয়ার অভিযোগ
ঘোড়াঘাটে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী সংগঠনের সংবাদ সম্মেলন
সেনাবাহিনীর উপর হামলার প্রতিবাদ / ঘোড়াঘাটে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী সংগঠনের সংবাদ সম্মেলন
কুকুরছানা হত্যা মামলায় জামিন পেলেন সেই গৃহবধূ
কুকুরছানা হত্যা মামলায় জামিন পেলেন সেই গৃহবধূ
ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়
ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়