রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

মেয়র হওয়ার পর প্রথম ক্যারিবিয়ান সফরে মামদানি

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ১১:০৩ এএম

নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি শুক্রবার যুক্তরাষ্ট্রের অধীনস্থ ক্যারিবিয়ান দ্বীপ পুয়ের্তো রিকোতে জুমার নামাজ আদায় করেছেন। তিনি রাজধানী সান জুয়ানের একটি মসজিদে গিয়ে মুসল্লিদের সঙ্গে নামাজে অংশ নেন।

মসজিদে উপস্থিত মুসল্লিরা তাকে উচ্ছ্বাসের সঙ্গে স্বাগত জানান। খুতবার পর ৩৪ বছর বয়সি এই নেতা সাধারণ মুসল্লিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়েন। নামাজ শেষে তাকে মানুষের মাঝে খাবার বিতরণ করতেও দেখা যায়।

জোহরান মামদানি মাত্র দুই দিন আগে নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ঐতিহাসিক জয় পান। তিনি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো ও রিপাবলিকান কার্টিস স্লিওয়াকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন। এই নির্বাচনে দুই মিলিয়নেরও বেশি ভোট পড়ে, যা শহরের ইতিহাসে রেকর্ড।

বৃহস্পতিবার তিনি পুয়ের্তো রিকো সফরে যান বার্ষিক ‘সোমোস কনফারেন্স’-এ অংশ নিতে। সান জুয়ানে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রতি বছর নিউইয়র্কের রাজনীতিক, নীতিনির্ধারক ও লবিস্টরা একত্রিত হন। সম্মেলনে বিভিন্ন কর্মশালা ও আলোচনার পাশাপাশি অনানুষ্ঠানিকভাবে মতবিনিময়ের সুযোগও থাকে।

নির্বাচনের পর এটি জোহরান মামদানির প্রথম বড় রাজনৈতিক সফর। সম্মেলনে তিনি তার প্রশাসনের পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। এই সফরে তিনি তার একটি টিম নিয়ে অংশ নিচ্ছেন এবং ইতোমধ্যে সিটি হলে প্রশাসন গঠনের জন্য একটি ট্রানজিশন টিম গঠন করেছেন।

সম্মেলনে তিনি নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমসের আয়োজিত এক সংবর্ধনায়ও যোগ দেবেন। লেটিটিয়া জেমস ছিলেন মামদানির নির্বাচনী প্রচারণার অন্যতম প্রধান সমর্থক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজার যুদ্ধবিরতি চুক্তি সঙ্কটাপন্ন মুহূর্তে: কাতারের প্রধানমন্ত্রী
গাজার যুদ্ধবিরতি চুক্তি সঙ্কটাপন্ন মুহূর্তে: কাতারের প্রধানমন্ত্রী
মোদিকে নিয়ে মন্তব্য, গ্রেপ্তার হতে পারেন যে গায়িকা
মোদিকে নিয়ে মন্তব্য, গ্রেপ্তার হতে পারেন যে গায়িকা
ইমরান খানকে নিয়ে সেনাবাহিনীর অভিযোগ হাস্যকর : পিটিআই
ইমরান খানকে নিয়ে সেনাবাহিনীর অভিযোগ হাস্যকর : পিটিআই
৩ ফুট উচ্চতার গণেশ এখন চিকিৎসক
সার্কাসে বিক্রির প্রস্তাব পাওয়া সেই / ৩ ফুট উচ্চতার গণেশ এখন চিকিৎসক